আজকের লেখায় আমরা জানব সূরা ক্বাফিরুনের আরবি পাঠ, বাংলা অনুবাদ, নামকরণের কারণ, শানে নুযুল, বিস্তারিত ব্যাখ্যা এবং এই সূরা থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়গুলো। GK Post 24 ## সূরা কাফিরুনের সংক্ষিপ্ত পরিচিতি সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং এটি ইসলামের প্রাথমিক যুগের একটি গুরুত্বপূর্ণ সূরা। এতে মোট ৬টি আয়াত রয়েছে এবং এটি কুরআনের ৩০তম পারায় অবস্থিত। এই সূরাকে "আল-বারাআহ" (মুক্তির ঘোষণাপত্র) নামেও অভিহিত করা হয়, কারণ এতে শিরক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার ঘোষণা দেওয়া হয়েছে। ## সূরা কাফিরুনের আরবি পাঠ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ## সূরা কাফিরুনের বঙ্গানুবাদ ** পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ** ১. বলুন, হে কাফিরগণ, ২. আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা কর, ৩. এবং তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি, ৪. আর আ...
Comments
Post a Comment